jagonews24.com
Latest items from this RSS source.
সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক
সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সোমবা…
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবোঝাই এক বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বক্তাবলী ঘাটের পাশে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি ট্রলারে অতিরিক্ত ইটবোঝ…
শেখ হাসিনাসহ ২৮৬ জনের অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর ভারপ্রাপ্ত বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন। এদিন মামল…
ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা
ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর …
বিএনপির প্রচারণায় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলা
দুই দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যখন প্রচারণার উত্তাপ, ঠিক তখনই বিএনপির নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা শিমলাকে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শ…
জুলাই প্রজন্ম থাকতে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে দেশে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, গণতন্ত্র ও ছাত্রদের অধিকার রক্ষায় জুলাই প্রজন্ম সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্…
এক চার্জে ১৬৯ কিলোমিটার পাড়ি দেওয়া যাবে এই স্কুটারে
ইয়ামাহা বৈদ্যুতিক স্কুটার বাজারে নতুন ধামাকা ঘটিয়েছে। বৈদ্যুতিক স্কুটার ইয়ামাহা ইসি ০৬ লঞ্চ করা হয়েছে। পরিবেশবান্ধব ও স্মার্ট শহুরে যাতায়াত নিশ্চিত করতেই সংস্থাটি এই উদ্যোগ নিয়েছে। স্কুটারটি রিভার ইন্ডি-র কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। শহুরে ব্যবহারকা…
ঢাকা-৭ আসনে জামায়াতের মহিলা বিভাগের মিছিল
ঢাকা-৭ আসনে নির্বাচনি মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এই মিছিল অনুষ্ঠিত হয়। রাজধানীর কামরাঙ্গীচর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে লালবাগ খেলার মাঠের সামনে এসে শেষ হয়। ঢাকা-৭ আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী হাজী এনায়ে…
নির্বাচনী রাজনীতিতে তাসনিম জারাদের নিয়ে যা বললেন আসিফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা ও মনোনয়ন বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনী রাজনীতিতে গুণগত পরিবর্তনের অভাব, জোটগত রাজনীতির প্রভাব এবং …
গণভোট: ‘হ্যাঁ’র পক্ষে ৮৯.৬০% ভোটার, জানেনই না ২৫ শতাংশ!
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিনই একই সঙ্গে জুলাই সনদের ওপর গণভোট নেওয়া হবে। ‘হ্যাঁ’ ও ‘না’ অপশন রেখে এ ভোট নেওয়া হবে। এ গণভোট নিয়ে জনমনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এদিকে নির্বাচন সামনে রেখে সারাদেশে বিভিন্ন সংস্থা জরিপ পরিচালন…
মারা গেছেন ৩ শতাধিক সিনেমায় অভিনয় করা নেপালি কিংবদন্তি
নেপালি চলচ্চিত্রের কিংবদন্তি তিনি। ৩০০-এর বেশি ছবিতে কাজ করেছেন। বলছি অভিনেতা সুনীল থাপার কথা। তিনি মারা গেছেন। হৃদরোগে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছ…
দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল
একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহে…
গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি কর্মীদের দ্বারা তিন মাসের অন্তঃসত্ত্বা নারীসহ সাধারণ নারীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেতাকর্মীরা। সোমবার (৯ ফেব্রুয়ার…
নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট হয়েছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক। একই আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামিম আহমেদ রিটটি করেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার (৮ ফেব্রুয়ারি) রিটটি দা…
বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে পরিচালিত এক জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এতে ৪৪ দশমিক ১০ শতাংশ ভোটার বিএনপিকে এবং ৪৩ দশমিক ৯০ শতাংশ ভোটার জামায়াত জোটকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে…
৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা পাঁচবার দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করেছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘৫৪ বছর যারা দেশ চালিয়েছিল তারা পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে, আমাদের অপমান করেছে।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন …
তিস্তার চরে স্বপ্নের আলো জ্বালাচ্ছে ‘লালমনি বিদ্যাপীঠ’
লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চল, দিগন্তজোড়া বালুচর, প্রকৃতির রুক্ষতা আর জীবনের সঙ্গে প্রতিদিনের নিরন্তর লড়াই। এই চরের শিশুদের চোখে একসময় কেবল দারিদ্র্য আর অনিশ্চয়তার ছায়াই দেখা যেত। তবে এখন সেই চোখে উঁকি দিচ্ছে আগামীর স্বপ্ন। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছেন …
লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের নতুন নির্দেশনা
লন্ডনগামী যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, লন্ডনগামী সব যাত্রীকে ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ এবং সঠিক আছে কি না তা নিশ্চিত করতে হবে। এতে বলা হয়, যাত্রার কমপক্ষে ৪…
অভিজ্ঞতা ছাড়া জনবল নেবে টিআইবি, বেতন ৩৭ হাজার টাকা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) ‘রিসার্চ অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। মাসিক বেতন ৩৭ হাজার টাকা। প…
মিরসরাইয়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে মিরসরাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই নির্বাচনি ক্যাম্পেইন ও লিফলেট…